নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় লোহাগড়া উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের গেট সংলগ্নে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল – ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ধানের শীষ মার্কা আমারা মার্কা নয়, ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় এলে এদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। যারা বিএনপিকে ভালবাসেন আমি বিশ্বাস করি সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনি সকলে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন আমি এমপি হতে পারলে সকলে সাথে নিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করবো। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. পারভেজ মোল্যার সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যার সঞ্চালনায় বিএনপির অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ / আর এস/ইমরান