Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২৬ , ১১:১৮ পূর্বাহ্ণ

রংপুরের তারাগঞ্জে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে জরিমানা

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি হতে মাটি উত্তোলন করায় এস এম আকিল আকতার (৪৫), পিতা: খলিল মাস্টার, নেয়ামতপুর মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী ও মোঃ মোখলেছুর রহমান বাবু (৪৮), পিতা- মৃত মহফেল উদ্দিন, বগুলাগাড়ী, রাজারহাট, জলঢাকা, নীলফামারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/-হাজার টাকা করে মোট ১,০০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

আজকালের কন্ঠ / আর এস/এস

প্রিন্ট করুন