সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৪ঠা জানুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব দুমকির হলরুমে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন ও হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি হারুন অর রশিদ ও মো. জসিমউদ্দীন সুমন এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর অবদান স্মরণ করেন এবং এ মহান নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম, জনকণ্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধা, আজকের বার্তা প্রতিনিধি আমির হোসেন, আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি জসিমউদ্দীন, ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেন, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের সময় প্রতিনিধি সুমন মৃধা, মানবকণ্ঠ প্রতিনিধি আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শোক সভা শেষে দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলামের পরিচালনায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।