Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২৬ , ৭:০৫ অপরাহ্ণ

বাউফলের কালাইয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

লেখকঃ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় আলেম, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালাইয়া বায়তুনূর জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন