খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সোনালী ব্যাংকের দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সোনালী ব্যাংকের দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সোনালী ব্যাংকের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক সিবিএ।

রবিবার (০৪ জানুয়ারি) বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ও এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান অংশগ্রহণ করেন।

এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন বি- ৬৬৪ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি