বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচনী কমিটির সদস্য তালিকায় মনির খানের নামও রয়েছে।
আজকালের কন্ঠ /এম