Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২৬ , ১০:৩১ পূর্বাহ্ণ

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল

লেখকঃ নাটোর প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, বিএনপির সদর থানা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ইউসুফ আলী খান, নজরুল ইসলাম সহ ছাতনী ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন