Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৬ , ৭:৩৫ অপরাহ্ণ

বিএনপি’র চেয়ারপাস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত

লেখকঃ শাহজালাল (রাসেল)

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা বিএনপি’র চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

৩ জানুয়ারি শনিবার বিকেলে ঢাকা মহাগর দক্ষিণ বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এই দোয়া ও কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য, আরিফুর রহমান নাদিম ও লতিফ উল্লাহ জাফরু।

বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি, সভাপতি, রোলেক্স পারভেজ হ্যাপি সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩৫ নং ওয়ার্ড বিএনপি, সাধারণ সম্পাদক, মোঃ জামাল উদ্দিন।

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে ৩৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন