Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৬ , ৮:২১ পূর্বাহ্ণ

৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

কুড়িগ্রামের দুই উপজেলায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এ বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

যে কারনে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে পিডিবির নতুন লাইন সংযোগ ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকালের কন্ঠ / আর এস

প্রিন্ট করুন