Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৬ , ১১:০১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও অ্যামুনিশনসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমন গ্রেপ্তার

লেখকঃ জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও অ্যামুনিশনসহ শীর্ষ সন্ত্রাসী মো. সুমন ওরফে বেলজিয়াম সুমনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট, ২ নম্বর ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেলজিয়াম সুমনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি রাইফেলের অ্যামুনিশন, ১টি পিস্তলের অ্যামুনিশন, ১টি বাইনোকুলার, ২টি বাটন মোবাইল ফোন, ৩টি দেশীয় অস্ত্র, ১টি রাউটার, ১টি চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২) চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সিরাজের ছেলে।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আজকালের কন্ঠ /এম / জাকির

প্রিন্ট করুন