Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৬ , ৪:২৮ অপরাহ্ণ

নেত্রকোণায় জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বাদ জুম্মা নেত্রকোনা পৌর এলাকার ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান দুলন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন