কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদ সহ নাটোর জেলায় সকল উপজেলার মসজিদে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব নেওয়াজ,ছাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন,আকবর আলী মিয়াজী,বাবর আলী ভূইয়া প্রমুখ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর বি