খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৩:১১ অপরাহ্ন
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

আজ শুক্রবার সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।

জিয়া উদ্যানের মোড় থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদারর কবরমুখী মানুষের ভিড়। অনেকেই ফুল নিয়ে এসেছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। উদ্যান সংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন। আর কবরে পাশে নেতাকর্মীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন।

বেগম জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করছেন।

জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে।

 

আজকালের কন্ঠ /এম