Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৬ , ১১:৩২ পূর্বাহ্ণ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন গৌরনদী’র কৃতিসন্তান এ্যাড. সজল

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবী বরিশালের গৌরনদী’র কৃতি সন্তান এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এক সময়ের আলোচিত ছাত্রনেতা সজল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছ বিএনপি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন