নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটকালুপাড়া ইউনিয়নের সভাপতি ডাক্তার মোঃ আকরাম হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মছির উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন চকশিমলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লব। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের ফলাফলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এফ