Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১, ২০২৬ , ১০:৫০ পূর্বাহ্ণ

কুয়াকাটায় খালেদা জিয়ার বিয়োগান্তে ইস্তান্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের শোক সভা ও মিলাদ

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিয়োগান্তে পটুয়াখালীর কুয়াকাটায় ইস্তান্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এর অডিটোরিয়ামে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমার স্মৃতিচারণ, তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোক সভায় ইস্তান্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও আপোষহীন নেত্রীকে হারাল। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ মোস্তফা কামাল।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন