Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩১, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

লেখকঃ নিজস্ব প্রতিনিধি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর বাউফলে কোরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মিলাদে প্রায়ত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।দোয়া মিলাদ পরিচালনা করেন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদের খতিবহাফেজ মো. সাইফুল ইসলাম।

সকাল ১০টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক শরীফ।

কোরআন খতম ও দোয়া মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু ও বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন