Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৫ , ১২:৩৯ অপরাহ্ণ

খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে বিএনপির শোক

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম,কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন,শোক বইয়ে স্বাক্ষর করা সহ নাটোরে বিভিন্ন কর্মসুচি নিয়েছে জেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠন।

মৃত্যুর সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতা কর্মিরা সমবেত হতে শুরু করে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে।

এ সময় নেতা কর্মিরা বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে আলোচনা করেন।

পরে দুলু সাংবাদিকদের জানান, তাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে হাসপাতালে ছিলেন তখন আমাদের মাথার ওপর অভিভাবক ছিলেন,এখন আমরা চরম শোকাহত।

বেগম জিয়াকে তারা বিদেশে চিকিৎনার জন্য নিয়ে যেতে দেয়নি জন্য আজ তার এমন হল। তবুও দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করতে জেলা বিএনপি ঐক্যবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু , জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম উদ্দিন নাসিম,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন