Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৫ , ১১:০১ পূর্বাহ্ণ

মনোনয়ন নেওয়া হলেও নির্বাচনে যাচ্ছেন না মাহফুজ আলম

লেখকঃ জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি।

মাহফুজ আলম জানিয়েছেন, তিনি শুরু থেকেই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে ছিলেন। তবে নির্বাচনকালীন নিরপেক্ষতা সংক্রান্ত যুক্তির কারণে সরকার থেকে সরে দাঁড়ালেও নির্বাচন না করার বিষয়টি তাঁর পূর্বঘোষিত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, নির্বাচন করা তাঁর পরিকল্পনায় ছিল না এবং এ সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন। তাই মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

অন্যদিকে তাঁর ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম একই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, মাহবুব আলম নিজ দলের নেতা হিসেবে নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করবেন—এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

সম্প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়া ঘোষণায় মাহফুজ আলম জানান, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপির গঠনে যুক্ত থাকলেও তিনি এনসিপির অংশ হচ্ছেন না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধের সময়’ উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের নীতি ও অবস্থানে অটল থাকা সবচেয়ে যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি।

আজকালের কন্ঠ/ আর এস/জে

প্রিন্ট করুন