Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২০ , ৭:৫৮ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে । বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর থেকে বিশালাকৃতির পরিত্যাক্ত বোমাটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে বোমাটি উদ্ধারে কাজ করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হচ্ছে।

প্রিন্ট করুন