রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ,উর্বর কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার প্রাক্কালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন , এছাড়া ২৮ ডিসেম্বর বিকালে ২০২৫ খ্রি. তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা নদীর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং কোনো সরঞ্জামও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে সতর্ক করা হয়।
সর্বমোট ৩টি অভিযান পরিচালিত হয়।এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ২টি অভিযান পরিচালনা করেন। একটি অভিযানে কাউকে না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি এবং অপর অভিযানে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।প্রশাসন জানিয়েছে,অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর এস/ এস