
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
দুপুর ২টায় পটুয়াখালী বাউফলের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ এর কাছে এ ফরম জমা দেন।
ওই সময় উপজেলা কমিটির জামায়াতে ইসলামী সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমাদান শেষে বাউফল বাসীর কাছে দোয়া চান ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, বাউফল আসনে ১০জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। বিকাল ৫টায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ।
আজকালের কন্ঠ/ আর এস/এফ
আপনার মতামত লিখুন :