Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৯, ২০২৫ , ২:১০ অপরাহ্ণ

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

আজ সোমবার (২৯ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‌‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ এবং সংস্থাটির ইংরেজি নাম ‘Directorate of Seafarers Welfare’ করা হয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন