Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৫ , ৬:৪৩ অপরাহ্ণ

হাদি হত্যা বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

আজও উত্তাল রাজধানীর শাহবাগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ।আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন। এদিন বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিবৃতি থাকায় তা পিছিয়ে দুপুর ২টায় নেওয়া হয়।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। এর ফলে আসামিদের চিহ্নিত করার আগে তারা সীমান্ত পার হতে সক্ষম হয়। এই ঘটনায় তাদের সহযোগিতা করা দুই ভারতীয়কে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। জুমার নামাজ শেষে প্রচার চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন