Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৫ , ৪:০৮ অপরাহ্ণ

বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার মনোনয়নপত্র জমা দিলেন

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ রোববার দুপুর ২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে এই মনোনয়নপত্র জমা দেন দুলু। এর আগে বিএনপি তাকে এই আসন সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় ধানের র্শীষ প্রতীকে মনোনয়ন প্রদান করেন। আজ নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। আগামীকাল এই আসনে জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলীও মনোনয়নপত্র জমা দিবেন বলে জামায়াতে ইসলামী দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার।

রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

এ পর্যন্ত জেলার ৪ টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৫ জন তাদের মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

নাটোরে চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ৩ লাখ ৬৮ হাজার ২শ ৭৬ জন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ৪ লাখ ৬৮ হাজার ৮৬ জন, নাটরে-৩ সিংড়া আসনে ৩ লাখ ২৬ হাজার ৭২জন, নাটোর-৪ ( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ৪৪ লাখ ৪৫ হাজার ৭২ জন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন