Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৫ , ২:০২ অপরাহ্ণ

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেশে আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ-কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছুসংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃস্টি করা যাবে না। নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা চলছে। সেটা যাতে না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

এটি আমার শেষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন