Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫ , ৭:২২ অপরাহ্ণ

আমাদের নেতা তারেক রহমানের মাধ্যেমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে: দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আগামী দিনে যে সাংস্কৃতিকে বাংলাদেশে সাংস্কৃতিকে ধ্বংস করেছে পাশ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশর এই কালচার বাংলাদেশের এই গান বাজনা আমাদের এই সাংস্কৃতিকে একে বারে নিশ্চিহ্ন করেছে। আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের মাধ্যেমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,বাংলাদেশের সাংস্কৃতি আগামি দিনে এই গান বাজনা সকল সাংস্কৃতি এই তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশের মানুষ ফেরত পাবে বলে আমি আশ্বস্ত করছি।এই তারেক রহমানের যে আহবান বাংলাদেশর উন্নয়ন শান্তি যে প্রদক্ষেন উনি নিচ্ছেন সেই উন্নয়নের শান্তির প্রদক্ষেপ আপনারা অংশগ্রহন করে বাংলাদেশ। জাতীয়তাবাদী দল বিএনপিকে জাসাস কে এগিয়ে নিয়ে যাবেন এইটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমার আহবান।

তিনি আজ শনিবার বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালযের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর রেলি ও সমাবেশে শেষে এই সব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম উদ্দিন নাসিম,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,স্বেচ্ছা সেবক দলে আহবায়ক সানোয়ার হোসেন তুষার, রাসেল আহম্মেদ রনি, জাসাস নাটোর জেলা শাকার আহবায়ক মেহেদি হাসান,সদস্য সচিব আব্দুল খালেক সহ বিএনপির নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন