Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫ , ৫:৪২ অপরাহ্ণ

রামগতিতে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

লেখকঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা নামের একটি হাউস মাছ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে রামগতির এক জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা দাম দিয়ে সেটি ক্রয় করেন সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ২ জেলে। তারা মাছটি নিয়ে আসেন রামগতি বাজার ঘাটে।

সেখানে মাছটির দাম হাঁকেন ১ লাখ ২০ হাজার টাকা।স্থানীয় ২ জন জেলে জানান, শাপলাপাতা মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়। মাছটির ওজন প্রায় ৮ মণ। মাছটি একটি পিকআপযোগে রামগতি বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ওই ২ জেলে জানান, মাছটি মেঘনা নদী থেকে ধরা পড়লে চেয়ারম্যানঘাট থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে তারা ক্রয় করে আনেন। প্রাথমিকভাবে তারা ১ লাখ ২০ হাজার টাকা মাছটির মূল নির্ধারণ করেন।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ একজন জেলের জালে ধড়া পড়েছে বলে খবর পেয়েছি। বাজারে মাছটির চাহিদাও রয়েছে।বিরল প্রজাতির সামুদ্রিক এই মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/জুয়েল

প্রিন্ট করুন