
“দেশ-জনপদ অলিগলি, জিতবে এবার শাপলা কলি”—এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাপলা কলি মার্কার পক্ষে এ গণসংযোগ কর্মসূচি পালন করেন হাসনাত আব্দুল্লাহর সমর্থক ও নেতাকর্মীরা।গণসংযোগে উপস্থিত ছিলেন মোঃ ময়নাল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ মতিউর রহমান, মোঃ শাহজাহান মেম্বার, মোঃ সোহেল মিয়াসহ আরও অনেকে।
এ সময় মোঃ ময়নাল হোসেন বলেন, “হাসনাত আব্দুল্লাহ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। শাপলা কলি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে দেবিদ্বারের উন্নয়ন আরও গতিশীল হবে।”
তিনি আরও বলেন, “গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এতে আমরা আশাবাদী—এবার শাপলা কলি মার্কার বিজয় নিশ্চিত হবে।”
আজকালের কন্ঠ/আর এস/সাহিদ
আপনার মতামত লিখুন :