Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫ , ১১:০০ পূর্বাহ্ণ

হাদির কবর জিয়ারতের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান 

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। যার অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে সকাল সাড়ে ১০ টার পর বাসা থেকে বের হয়েছেন তিনি।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন