আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারকে রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করে।দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই তাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। তারেক রহমান দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমত ভাইরাল ছবিটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানের। যেখানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন। যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিষদ তথ্য পাওয়া যায়নি।
এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আজকালের কন্ঠ /এম