সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি মিলেছে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি থাকা ৬ জন জুলাই যোদ্ধার। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারা। এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করবে বলে জানা গেছে।
দেশে ফিরতে যাওয়া এই প্রবাসী জুলাই যোদ্ধারা হলেন- চট্টগ্রামের শহিদুল আমিন (মুন্না) ও সাইফুল ইসলাম, বরিশালের শাওন হাওলাদার, লক্ষ্মীপুরের শাহাদাত হোসেন, নোয়াখালীর জাকের হোসেন রনি এবং মৌলভিবাজারের মোহাম্মদ ফরহাদ আহমেদ।কারামুক্ত প্রবাসী শহিদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনসহ একাধিক জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তানিয়া আমিন বলেন, এই ছয়জনের জামিনে মুক্তি পাওয়া খবরটি বুধবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয়েছে। বৃহস্পতিবার তারা দেশে ফিরবেন বলেও জানান তিনি।
আজকালের কন্ঠ/ আর এস