বরিশাল- ৬ আসনে এনডিএফ জোট প্রার্থী রতনা আমিনের মনোনয়ন ফরম সংগ্রহ | Daily AjKaler Kontho

বরিশাল- ৬ আসনে এনডিএফ জোট প্রার্থী রতনা আমিনের মনোনয়ন ফরম সংগ্রহ


নিজস্ব সংবাদদাতা খান মেহেদী : প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
বরিশাল- ৬ আসনে এনডিএফ জোট প্রার্থী রতনা আমিনের মনোনয়ন ফরম সংগ্রহ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বধীন নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ এর প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমির খসরু গাজীর নিকট থেকে বেগম নাসরিন জাহান রতনা আমিনের পক্ষে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বাছেদ হাওলাদার বাচ্চু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আাজকালের কন্ঠ /এম