জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: লাইচ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয়।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টাগণ আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— টি.এম নোমানী, নিশাত ইসলাম, মেহেদী হাসান, আখিরুজ্জামান, মো: মামুন মিয়া, মো: রাফিউল ইসলাম, ইতি আক্তার ও মো: মিল্লাত মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জামিল হোসাইন সালমান, সাদমান সাকিব ও জিকরুল আযম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম হিমেল ও রওনক জাহান সরকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অর্থ-বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম শোভন, দপ্তর সম্পাদক রিয়াদ হাসান, প্রচার সম্পাদক আল-আমিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: আহাদুল ইসলাম নিশাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, ক্রীড়া সম্পাদক শাহরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কাওসার মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক জামিল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোছা: কামরুন্নাহার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা আম্মি।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টামণ্ডলীর নিকট প্রস্তাব করার নির্দেশ প্রদান করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি