Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৪, ২০২৫ , ১০:১৮ পূর্বাহ্ণ

লালপুরে মোবাইল কোর্টের অভিযান: বিএসবি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নাটোর জেলা পরিবেশ অধিদপ্তর ও সহকারী ম্যাজিস্ট্রেট ভূমি আবির হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে (বিএসবি) নামের লিজকৃত এমএসএস ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবির হোসেন জানান, ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের ইটভাটা ভেঙে দেয় মালিক ওয়ালিউল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এই ইট ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরো জানান, সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদায় এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন