Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ

দেবিদ্বারে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’এর আহ্বায়ক কমিটি অনুমোদন

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’–এর দেবিদ্বার উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ইউসুফ হোসেন খান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত দেবিদ্বার উপজেলা শাখা কমিটিতে মো. সুজন আহমেদকে আহ্বায়ক এবং জয়নাল আবেদিন শিমুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন আনোয়ার সাইদ, আরাফাত সানি, ইমরান হোসেন শিকদার ও উজ্জ্বল পাটোয়ারী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাহিদ সারওয়ার।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ওমর ফারুক সুমন, তানভীর আহম্মেদ, মহিউদ্দিন সরকার ও রাকিব মুন্সি প্রমুখ।

বিজ্ঞপ্তিতে একটি বিশেষ নির্দেশনা (বি.দ্র.) উল্লেখ করে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

অনুমোদনপত্রে কুমিল্লা উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সাইবার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও দলীয় লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’–এর সদস্য সচিব শাহিদ সারওয়ার বলেন, দেবিদ্বার উপজেলায় জিয়া সাইবার ফোর্সকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাইবার জগতে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন