বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামী ২৫ তারিখ আমাদের তারেক রহমানের আগমন যেন ব্যাপকভাবে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য, সারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ ২৫ তারিখ সকাল থেকে, আমি বিশ্বাস করি ২৪ তারিখ থেকে সারারাত ব্যাপী মানুষে মানুষে এই ঢাকা শহর একটা মানুষের নগরী পরিণত হবে, আমি বিশ্বাস করি ঐদিন টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পদ্মা সেতু, আমার বিশ্বাস এমন কোন রাস্তা নাই, এমন কোন জায়গা নাই, যেখানে মানুষের মানুষে, মানুষের শহরে পরিণত হবে, শুধু মানুষ আর মানুষ হবে।
তিনি আরো বলেন, আকাশ থেকে যদি কেউ ছবি তুলতো হেলিকপ্টারে, আমি মনে করি শুধু মানুষই দেখা যাবে, কারণ বাংলাদেশের তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানকে সরাসরি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। তারেক রহমানের কথা শোনার জন্য।
তিনি আজ সোমবার সন্ধায় আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে দেশ নায়ক তারেক রহমান এর ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় এই সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম,বেগম সুফিয়া হক,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি