Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ

দিনাজপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বিশাল ও বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা গেট থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা ও আমিনুল ইসলাম মুন্না। এছাড়া দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল উপস্থিত ছিলেন।

এছাড়াও যুবদলের আহ্বায়ক এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন