ঐতিহ্যবাহী বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সারে ১২টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী যুব আন্দলনের উপজেলা সভাপতি এইচ এম নুরুল আমিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যান্ত গভীর। তাই ঐতিহ্যবাহী প্রেসক্লাবে সদ্য অনুষ্ঠিত হওয়া কার্যকরী পরিষদের নির্বাচনে জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে আমরা আন্দিত।
এ সমযে তিনি নতুন এই কমিটির সর্বাত্মক মঙ্গল কামনা করেন। পরে সভাপতি জলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দলনের সাধারণ সম্পাদক ডা. হুমায়‚ন কবির, সাংগঠনিক সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু বকর, আইন ও মানবাধিকার সম্পাদক এম এ রব নোমান, হাফেজ মো. শরিয়ত উল্লাহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, হাফেজ মো. ইব্রাহিম, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক, প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ আল হাদী,অর্থ সম্পাদক মুনিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, মু. মাসুম বিল্লাহ সহ বাউফল প্রেসক্লাবের নবনির্বাচীত কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা।
আজকালের কন্ঠ/আর বি