Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৫ , ৫:২৭ অপরাহ্ণ

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন ফরম নিলেন খেলাফত মজলিসের মুজীবুর ফরাজী

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পীরে কামেল হাফেজ মাওলানা মুফতি মুজীবুর রহমান ফরাজী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মুফতি মুজীবুর রহমান ফরাজী। তিনি বলেন, “এই এলাকার মানুষই আমার মূল শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ববোধ ও আমানতদারিত্বের ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এই বিষয়গুলোই আমার প্রধান অঙ্গীকার।”

ঘড়ি মার্কা সম্পর্কে তিনি বলেন, “ঘড়ি মার্কা শুধু একটি প্রতীক নয়; এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা শামীম হাসান সিহাব, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ হাজারী, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুস সাত্তার, মাওলানা ফরহাদ ফরাজী, হাফেজ আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন