Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, সুলতানপুর ও বাঁকাল চেঁকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল Wincerex Couch syrup সহ প্রায় এক লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট খানপুর ব্রিজ নামক স্থান হতে ৪৮,২০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, পাতার বিড়ি ও কসমেটিক্সস সামগ্রী আটক করে।

মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বেলি চান্দা নামক স্থান হতে ২০,০০০/-টাকা মূল্যের বাংলাদেশী শাড়ি আটক করে।

এছাড়াও,সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালশারি নামক স্থান হতে ২৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় Wincerex Couch syrup আটক করে।
সর্বমোট ৯২,২০০/- (বিরানব্বই হাজার দুইশত) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন