Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫ , ৭:৪৪ অপরাহ্ণ

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

লেখকঃ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রানীনগরে থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা ও কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১২টার দিকে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন রাণীনগর উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের মৃত- গিয়াস উদ্দিনের ছেলে। সে উপজেলার কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, “গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন কে রবিবার দুপুর ১২টায় তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন