Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

নলছিটিতে শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লেখকঃ মো: শাখাওয়াত হোসেন সোহাগ, ঝালকাঠির (নলছিটি) প্রতিনিধি

নলছিটিতে শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলের আয়োজক ছিল নলছিটি উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী বাংলাদেশ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়া উপজেলার সকল মসজিদের পেশ ইমামগণ উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণ করেন। মাহফিলে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা তার ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। সকল বক্তারা এ ১৮ ডিসেম্বর কে স্মরণীয় করে রাখার জন্য প্রস্তাব করেন।

শহীদ ওসমান বিন হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান। গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা শহীদ ওসমান হাদীর প্রতি জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। নলছিটির এ মাহফিলে অংশগ্রহণকারীরা তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিও জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন