Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় ফুলপুরে ওয়াজ মাহফিলে দোয়া

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং সন্ত্রাসী হামলায় নিহত ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা স্বতন্ত্র ইফতেদায়ী ও আবাসিক হিফজ মাদ্রাসার উদ্যোগে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে নির্মম সন্ত্রাসী হামলায় নিহত ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “দেশে শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করতে হবে। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন