কুমিল্লা দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নে ডাবল টিভি কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রসুলপুর মানব সমাজ সেবা সংঘঠনের উদ্যোগে কান্দিরপাড় দারুস সালাম মাদ্রাসার উত্তর পাশে সেলিম স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোপালনগর স্পোর্টিং ক্লাব ও আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া ইয়ং স্টার ক্লাব। হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে গোপালনগর স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় জমান বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুকস গ্লোবাল এডুকেশন ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এবং দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল হাসান নাহিদ এবং দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুলতান আহমেদ, আমেরিকা প্রবাসী মোঃ আব্দুর রহমান, সৌদি আরব প্রবাসী মোঃ রিপন সরকার, কাতার প্রবাসী মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ৩নং রসুলপুর ইউনিয়ন যুবশক্তির মোঃ শরীফ আহমেদ আকাশসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম শামীম বলেন,যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ ছাড়াও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে এলাকার তরুণ সমাজ সুস্থ, সুশৃঙ্খল ও ইতিবাচক জীবনধারায় অভ্যস্ত হতে পারে।
আজকালের কন্ঠ/আর বি