Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৫ , ১১:৩৩ পূর্বাহ্ণ

ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিত

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন