Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৫ , ১০:০৩ পূর্বাহ্ণ

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হচ্ছে।

এর আগে গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছানোর পর মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে।

আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। তার আগে হিমঘর থেকে সহযোদ্ধাদের সঙ্গে মিছিলসহ তার মরদেহ নেয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন