ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের আমির জনাব মাশুক এলাহীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের ক্যান্টিন মোড় এলাকা থেকে শুরু হয়ে আলীকদম বাজার প্রদক্ষিণ করে নাছির সওদাগরের দোকানের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা জামায়াত ইসলামী সংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. চৌধুরী ইউনুছ আহমেদ সোহান, লামা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. সোয়াইব ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে জামায়াত ইসলামী ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
আজকালের কন্ঠ/আর বি