Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ

সিংড়ায় ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

লেখকঃ সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জুলাই বিপ্লব শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা দেশপ্রেমিক জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামায পর সিংড়া বাজার মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন নাটোর-৩, সিংড়া আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, পৌর জামায়াতের আমির ও জামায়াত মনোনীত পৌর মেয়র পদ প্রার্থী প্রভাষক সাদরুল উলা, জেলা জামায়াতের সুরা সদস্য ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আফছার আলী মাষ্টার, মুফতি জাকারিয়া মাসুদ প্রমূখ।

পরে এখানে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ আহমেদ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন