Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৫ , ১২:৪০ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নেত্রকোণায় বিক্ষোভ

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে নেত্রকোণায় বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এ সময় মিছিল করে বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে জড়ো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে ‘শহীদ হাদির রক্ত বৃথা যাবেনা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ারি-সাবধান’সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং হাদির রাজনৈতিক আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন